উত্তরদিনাজপুর

এক ব্যক্তির রহস্য জনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তরদিনাজপুরের গোলগাঁ এলাকায়

এক ব্যক্তি রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তরদিনাজপুর জেলার ডালখোলা থানার গোলগাঁ এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম জাবনলাল যাদব। মৃতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাঠে ঘাস কাটতে যায়। কিন্তু রাত পর্যন্ত বাড়িতে ফিরে না ফেরায় খোজাখুজি করতে শুরু করে পরিবারের লোকজন। মঙ্গলবার রাতে গোলগাঁ এলাকার স্থানীয় বাসিন্দারা খোজাখুজি করার পর একটি ভুট্টাক্ষেতে তার রক্তাক্ত মৃতদেহ পরে থাকতে দেখতে পান তারা। খবর দেওয়া হয় ডালখোলা থানার পুলিশকে। পরে ডালখোলা থানার পুলিশ রাতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে মৃতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃতের পরিবারের লোকেরা জানিয়েছে কে বা কারা এঘটনা ঘটালো তা বুঝে উঠতে পারছে না। ডালখোলা থানায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

        এই ঘটনায় মৃত ব্যক্তির ছেলে জানায়, বাবা ঘাস কাটতে বেরনোর পর তারাও কাজে বেড়িয়ে পড়ে। এরপর মা তাদের জানায় বাবা মারা গেছে। তবে কে বা কারা কি কারনে খুন করল তা সঠিক ভাবে বলতে পারেনি সে।